add

Sunday, July 17, 2016

Video


Outsorching training


Intertainment


Study Class 9/10


Study of Class-9/10



বহু নির্বাচনী প্রশ্ন

মান : ৪০



    কোনটি পারিভাষিক শব্দ?

     ক. সচিব     খ. সেক্রেটারি

     গ. খ্রিস্টাব্দ   ঘ. ইউনিভার্সিটি

    ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন

     ক. ডক্টর উইলিয়াম কেরি

     খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

     গ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

     ঘ. ডক্টর সি এন বি হ্যালহেড

    ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়?

     ক. আদিতে   খ. মধ্যে

     গ. অন্তে     ঘ. আদি ও অন্তে

    উষ্ণশব্দের বানানে যুক্ত ব্যঞ্জন দুটি কী?

     ক. ষ+ঞ    খ. ষ+ন

     গ. ষ+ণ     ঘ. ঞ+ষ

    দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ কোনটি?

     ক. কবাট> কপাট

     খ. ফাল্গুন> ফাগুন

     গ. সকাল> সক্কাল

     ঘ. বড়দাদা> বড়দা

    ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে হয়এর উদাহরণ কোনটি?

     ক. ঊষর     খ. অভিলাষ

     গ. বিষম     ঘ. ভাষণ

    বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি?

     ক. সম+কৃত = সংস্কৃত

     খ. গো+পদ = গোষ্পদ

     গ. এক+দশ = একাদশ

     ঘ. বৃহ+পতি = বৃহস্পতি

    শব্দের শেষের অকলিঙ্গ পরিবর্তনে ইকাহয়এর ব্যতিক্রম কোনটি?

     ক. গণক     খ. সাধক

     গ. গায়ক    ঘ. নায়ক

    সামান্য বোঝাতে দ্বিরুক্তি কোনটি?

     ক. ধামা ধামা খ. কবি কবি

     গ. দিন দিন   ঘ. রাশি রাশি

১০   চৌঠাশব্দটি কোন ভাষার নিয়মে হয়েছে?

     ক. বাংলা    খ. আসামি

     গ. হিন্দি     ঘ. উর্দু

১১   জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়

     ক. দাম ও পাল    

     খ. আবলি ও যূথ

     গ. মালা ও রাশি   

     ঘ. পাল ও যূথ

১২   নির্দেশক সর্বনামের পরে টা, টিযুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়উদাহরণ

     ক. ওটি যেন কার তৈরি

     খ. ন্যাকামিটা রাখ

     গ. গোটা দুই কমলালেবু আছে

     ঘ. দশটি বছর

১৩   নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস কোনটি?

     ক. ত্রিকাল    খ. আশীবিষ

     গ. মেনীমুখো ঘ. নরপশু

১৪   বিকৃত অর্থে অপউপসর্গের ব্যবহার কোনটি?

     ক. অপহরণ 

     খ. অপসংস্কৃতি

     গ. অপমৃত্যু 

     ঘ. অপনোদন

১৫   লটক্ধাতু কোন অর্থে ব্যবহার করা হয়?

     ক. আকর্ষণ 

     খ. ছিন্ন হওয়া

     গ. নষ্ট হওয়া

     ঘ. ঝোলানো

১৬   উেসর দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক. দুই      খ. তিন

     গ. চার      ঘ. পাঁচ

১৭   নবীনশব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

     ক. নব+নীন   খ. নব+ঈন

     গ. নবী+ন    ঘ. নবী+ঈন

১৮   চিকামারাকী ধরনের শব্দ?

     ক. পরিশব্দ 

     খ. মৌলিক

     গ. যৌগিক শব্দ    

     ঘ. রূঢ়ি শব্দ

১৯   কোনটি ভাববাচক বিশেষ্য?

     ক. শয়ন     খ. যৌবন

     গ. লবণ     ঘ. তিক্ততা

২০   অনন্বয়ী অব্যয়ের উদাহরণ কোনটি?

     ক. হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা

     খ. না, আমি যাব না

     গ. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন

     ঘ. আবার যেতে হবে

২১   কোন বাক্যটি সাপেক্ষভাব প্রকাশ করছে?

     ক. আমাকে বইটি দাও

     খ. যদি সে যেত, আমি আসতাম

     গ. তোমার ইচ্ছা পূর্ণ হোক

     ঘ. রেবা ভালো গান করে

২২   তিনি গতকাল ঢাকা যাননি’—ক্রিয়াটি কোন কালের?

     ক. পুরাঘটিত বর্তমান

     খ. সাধারণ বর্তমান

     গ. পুরাঘটিত অতীত

     ঘ. ঐতিহাসিক বর্তমান

২৩   কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া বসেছে?

     ক. আমরা পরীক্ষা দিয়ে এসেছি

     খ. এখন ভাবতে থাক

     গ. কষ্টিপাথরে সোনা কষে নাও

     ঘ. আমাকে কাজটি করতে দাও

২৪   সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি?

     ক. -ঊন     খ. -ও

     গ. -ন      ঘ. শূন্য

২৫   চাল্কোন আদিগণের অন্তর্ভুক্ত?

     ক. কাট্      খ. গাহ্

     গ. লাফা     ঘ. খা

২৬   ভাববাচ্যের কর্তার উদাহরণ কোনটি?

     ক. বাঁশি বাজে

     খ. আমার যাওয়া হবে না

     গ. পুলিশ চোর ধরেছে

     ঘ. পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে

২৭   অনুসর্গ সাধারণত কোথায় বসে?

     ক. শব্দের পূর্বে    

     খ. শব্দের মধ্যে

     গ. শব্দের পরে    

     ঘ. বাক্যের শেষে

২৮   আশ্রিত খণ্ডবাক্য কয় প্রকার?

     ক. দুই      খ. তিন

     গ. চার      ঘ. পাঁচ

২৯   এক সেকেন্ড থামতে হয় কোন যতি চিহ্নে?

     ক. হাইফেন   খ. ড্যাস

     গ. কমা     ঘ. লোপ

৩০   শিক্ষক বললেন, ‘চুপ কর’—এর পরোক্ষ উক্তি কোনটি?

     ক. শিক্ষক চুপ করতে বললেন

     খ. শিক্ষক বললেন যে চুপ কর

     গ. শিক্ষক চুপ করার আদেশ দিলেন

     ঘ. শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন

৩১   পত্রের সাধারণত কয়টি অংশ

     ক. ৪টি     খ. ৫টি

     গ. ৬টি      ঘ. ৭টি

৩২   পত্র লেখার গুরুত্ব কমে যাওয়ার কারণ

     ক. ফ্যাক্স  

     খ. ইন্টারনেট

     গ. মোবাইল ফোন  

     ঘ. টেলিফোন

৩৩   কোন পত্রের খরচ প্রাপককে বহন করতে হয়?

     ক. রেজিস্ট্রি   খ. বুকপোস্ট

     গ. জিইপি    ঘ. বেয়ারিং

৩৪   প্রাপকের এলাকা সহজে চেনার উপায় কী?

     ক. পোস্টাল কোড

     খ. জেলার নাম

     গ. রঙিন খাম

     ঘ. জিপিও

৩৫   পত্রের ভাষা কেমন হওয়া প্রয়োজন?

     ক. সাহিত্যের ভাষা

     খ. চলিত ভাষা

     গ. সাধু ভাষা

     ঘ. সহজ, সরল ও বিষয়ভিত্তিক

৩৬   পর্বত’—এর সমার্থক শব্দ কোনটি?

     ক. অবনী    খ. অদ্রি

     গ. নভঃ     ঘ. চিকুর

৩৭   ডুমুরের ফুলবাগধারার অর্থের সঙ্গে কিসের মিল আছে?

     ক. ব্যাঙের আধুলি

     খ. অমাবস্যার চাঁদ

     গ. ব্যাঙের সর্দি

     ঘ. আকাশ কুসুম

৩৮   যে ভবিষ্য না ভেবেই কাজ করে’—এক কথায় কী হবে?

     ক. অবিমৃশ্যকারী

     খ. অবিমৃষ্যকারী

     গ. আবিমৃশ্যকারী

     ঘ. আবিমৃষ্যকারী

৩৯   নিচের কোন বাক্যটি পদ সংস্থাপনার ক্রম অনুসারে হয়েছে?

     ক. লহ নমস্কার, সুন্দর আমার

     খ. আমি শাহনামা পড়েছি

     গ. জানি, তোমার মুরোদ কতটুকু

     ঘ. লোকটি ছিল অত্যন্ত চতুর

৪০স্থাবর’-এর বিপরীত শব্দ কোনটি?

     ক. অস্থাবর   খ. জঙ্গম

     গ. স্থবির     ঘ. স্থির

Saturday, July 16, 2016

জেনেনিন আপনার ব্যক্তিত্ব,কেমন যাবে দিনটি





জেনেনিন আপনি কেমন,কেমন আপনার ব্যক্তিত্ব, কেমন যাবে আপনার আগামি কাল,
জানতে ক্লিক করুন http://en.bhaab.com

গ্যালাক্সি নোট ৭ বিষয়ে যাবতীয় তথ্য জেনে নিন




প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের আগামী ফ্যাবলেট মডেলের নাম ‘গ্যালাক্সি নোট ৭’। সম্প্রতি এর বেশ কিছু তথ্য ও ছবি ফাঁস হয়ে গেছে অনলাইনে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।
এ বছরের অন্যতম প্রতীক্ষিত মডেলগুলির মধ্যে একটি এই গ্যালাক্সি নোট ৭৷ আর তাই ভার্জসহ একাধিক প্রথম সারির টেকনোলজি সংক্রান্ত ওয়েবসাইটেও গ্যালাক্সি নোটের তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া টুইটারেও ফাঁস হয়েছে ডিভাইসটির ছবি। তার ভিত্তিতে ডিভাইসটির বেশ কিছু তথ্য জানা গেছে। তার আগেই অবশ্য ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বাজারে একাধিক গুজব রটে গিয়েছিল৷
যা যা থাকছে
সিনেট জানিয়েছে, ‘গ্যালাক্সি নোট ৭’-এ থাকছে ৫.৭ ইঞ্চি স্ক্রিন৷ সেই সঙ্গে চোখের মণির মাধ্যমে ‘আনলক’ অপশন৷ এতে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই ফোনটি আনলক করা যাবে।
ইভান ব্লাস নামের এক ইউজার মাইক্রো ব্লগিং সাইটে গ্যালাক্সি নোট ৭-এর ছবি ফাঁস করে দিয়েছেন৷ যদিও সংস্থা সূত্রে এই ছবির সত্যতা এখনও স্বীকার করা হয়নি৷ ছবি দেখে বোঝা যাচ্ছে, কার্ভড ফ্রন্ট স্ক্রিন ডিসপ্লে ও আইরিস স্ক্যানার রয়েছে নয়া মডেলটিতে৷ নীল রঙের একটি দুর্দান্ত শেডে মিলবে নয়া মডেলটি৷
এছাড়া এতে থাকছে ইউএসবি সি পোর্ট। এ পোর্টের মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে তথ্য আদানপ্রদান করা যাবে।
৫.৭ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে রয়েছে ছয় গিগাবাইট র‍্যামসহ সামনে ও পেছনে যথাক্রমে পাঁচ ও ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়া আরও যে ফিচারগুলো থাকছে-
-IP68 সার্টিফায়েড পানি ও ধুলোরোধী ডিজাইন
-মাইক্রোএসডির মাধ্যমে বাড়তি ৬৪জিবি ধারণক্ষমতা
-কুইক চার্জ ৩.০ প্রযুক্তি
-৪২০০ এমএএইচ ব্যাটারি
-কালো, সিলভার, নীল রং
রিলিজের তারিখ
জানা গেছে, ২ আগস্ট বাজারে আসছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি নোট

ঠিক কতদূর বিস্তৃত আমাদের সৌরমণ্ডল? সূর্যের অভিকর্ষের প্রভাব নেপচুন ছাড়িয়ে আর কতদূর পর্যন্ত বিস্তৃত?




ঠিক কতদূর বিস্তৃত আমাদের সৌরমণ্ডল? সূর্যের অভিকর্ষের প্রভাব নেপচুন ছাড়িয়ে আর কতদূর পর্যন্ত বিস্তৃত? এই সব নিয়ে নিরন্তর গবেষণা চলেছে আর সেই গবেষণাতেই ধরা পড়েছে নতুন তথ্য। গত বছরই মহাকাশবিজ্ঞানীরা আবিষ্কার করেন নেপচুন ও প্লুটো ছাড়িয়ে রয়েছে আরও একটি কক্ষপথ এবং সেই কক্ষপথ বরাবর সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে একটি মহাজাগতিক বস্তু। এই মহাজাগতিক বস্তুর নামকরণ করা হয় আরআর২৪৫। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন যে এটি একটি বামনগ্রহ এবং সূর্যকে একটিবার প্রদক্ষিণ করতে এর ৭০০ বছর সময় লাগে। মাত্র ৪৩৫ মাইল ব্যাসের এই গ্রহটির কক্ষপথে সূর্য থেকে সর্বোচ্চ দূরত্ব দাঁড়ায় ৭.৪ বিলিয়ন মাইল যেখানে পৃথিবীর কক্ষপথে সূর্য থেকে সর্বোচ্চ দূরত্ব ৯৪.৫ মিলিয়ন মাইল। এখনও পর্যন্ত এই বামনগ্রহের কোনও নামকরণ করা হয়নি। আমাদের সৌরমণ্ডলে এই নিয়ে ষষ্ঠ বামনগ্রহের খোঁজ পাওয়া গেল। অন্যান্যগুলি হল— প্লুটো, এরিস, মেকমেক এবং হমিয়া।

Friday, July 15, 2016

Atleast the got is win



হারল অজগর,জিতলো ছাগল

একজন শিকার, অন্যজন শিকারি। একজনের বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা, অন্যজনের খাদ্য উদরস্থ করার আপ্রাণ প্রয়াস। ৪০ মিনিটের টানটান এই দৃশ্যটি একেবারে জমজমাট। শিকার আস্ত একটি ছাগল। শিকারি অজগর।
শেষ পর্যন্ত অবশ্য রণেভঙ্গ দিতেই হয় অজগরকে। তবে স্থানীয়দের সাহায্য না পেলে হয়তো বিপদেই পড়ত ছাগলটি। স্থানীয় কিছু যুবকই অজগরের নাগপাশ থেকে মুক্তি হয় ছাগল। প্রায় ৪০ মিনিট ধরে চলে শিকার ও শিকারির লড়াই। ঘটনাটি বহরাইচের কতরনিয়াঘাটের ঘোষিণপুরবা এলাকার।
ঘোষিণপুরা গ্রামের পাশের জঙ্গলে চরছিল ছাগলটি। অজগরটি তখনই ছাগলটিকে ধরে। তার শরীর পেঁচিয়ে ফেলে। শিকারির হাত থেকে বাঁচতে যত চেষ্টা করে ছাগল ততই নিজের সর্বশক্তি দিয়ে শিকারকে জড়িয়ে ধরে সাপটি। দীর্ঘক্ষণ পরেও অজগরের নাগপাশ থেকে ছাগলটি উদ্ধার করতে পারেনি নিজেকে।
পাশের একটি জায়গায় খেলছিলেন স্থানীয় কিছু যুবক। বিষয়টি নজরে আসে তাদের। লাঠি দিয়ে সাপটির মাথায় কয়েক ঘা দেন এক যুবক। আঘাত পেয়ে ছাগলটিকে ছেড়ে দেয় সাপটি। ঢুকে পড়ে বনের ভেতর। আর প্রাণে বেঁচেছে দে দৌড় ছাগলটিরও।

Wednesday, July 13, 2016

আজ যাচ্ছন না মুস্তাফিজ




 ভিসা পেলে আজই উড়াল দেওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু মুস্তাফিজুর রহমান ভিসা নেওয়ার প্রক্রিয়া শেষই করেছেন গত পরশু। এক দিনের মধ্যে ইংল্যান্ডের ভিসা হওয়াটা একটু কঠিন। আজ রাতে তাই ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার সম্ভাবনা কম মুস্তাফিজুর রহমানের।
‘কাটার মাস্টার’কে পেতে কাউন্টি দল সাসেক্সের অপেক্ষাও তাই আরেকটু বাড়তে পারে। আজ রওনা না দেওয়া মানে ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে পরের ম্যাচে খেলবেন না মুস্তাফিজ। সে ক্ষেত্রে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি প্রথম মাঠে নামতে পারেন ২১ জুলাই এসেক্সের বিপক্ষে ম্যাচে।
আজ রাতের জন্য মুস্তাফিজের টিকিট বুকিং দেওয়া আছে বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইটে। কিন্তু আজ ভিসা পেয়ে রাতেই বিমান ধরার তাড়াহুড়োটা নাকি করতে চাচ্ছেন না তিনি। ওদিকে এই ফ্লাইটের পর পরশুর আগে বিমানের আর কোনো লন্ডন ফ্লাইট নেই। কাল গেলে তাই যেতে হবে অন্য কোনো এয়ারলাইন্সের বিমানে। সে ক্ষেত্রে যাত্রাবিরতিসহ ঢাকা থেকে লন্ডন পৌঁছানোর সময়টা যাবে বেড়ে। মুস্তাফিজের ১৫ জুলাই মাঠে নামার সম্ভাবনা কমে যাচ্ছে সে কারণেই। আর ১৫ জুলাই যদি না-ই খেলেন, তাহলে তো আরেকটু পরেও যাওয়া যায়!
ভিসা হাতে না পাওয়ায় মুস্তাফিজের সাসেক্সে যাওয়া নিয়ে কাল রাত পর্যন্তও এ রকম জল্পনা-কল্পনাই ছিল। মুস্তাফিজ শেষ পর্যন্ত কবে ইংল্যান্ডে যাবেন, সেটা নিশ্চিত করে বলতে পারছিলেন না বিসিবি এবং তাঁর পরিবারের লোকজনও।

Tuesday, July 12, 2016

International

Sports

education





Home

তিন জঙ্গিনেতার বিচারের অনুমতি পাওয়া যাচ্ছে না আসাদুজ্জামান জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানের কথা ঘোষণা করলেও তিন শীর্ষ জঙ্গিনেতার বিচারের ক্ষেত্রে এখনো অনুমতি দেয়নি। সরকারের অনুমোদন মিলছে না বলে প্রায় দুই বছর ধরে ঝুলে আছে নিষিদ্ধঘোষিত তিনটি জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতার বিচার। ওই তিন নেতা হলেন, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন...
জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানের কথা ঘোষণা করলেও তিন শীর্ষ জঙ্গিনেতার বিচারের ক্ষেত্রে এখনো অনুমতি দেয়নি। সরকারের অনুমোদন মিলছে না বলে প্রায় দুই বছর ধরে ঝুলে আছে নিষিদ্ধঘোষিত তিনটি জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতার বিচার। ওই তিন নেতা হলেন, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানী, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমান ও হিযবুত তাহ্‌রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ।
তিন জঙ্গিনেতার বিরুদ্ধে তিনটি মামলা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে। এ আইন অনুযায়ী সরকারের অনুমোদন ছাড়া কোনো অভিযোগ আমলে নিতে পারেন না কোনো আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এসব মামলার বিচার শুরুর অনুমোদন দিতে সরকারের আইন মন্ত্রণালয়ের কাছে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দুই বছরেও জবাব আসেনি। কোনো কোনোটির জন্য অপেক্ষা তিন বছরেও গড়িয়েছে।প্রথম আলোর কাছে এসব কথা স্বীকার করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু।
ওই আদালতের আরেক সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, আদালত থেকে আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী আইন মন্ত্রণালয় সেটি পাঠিয়ে দেওয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
এসব বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, বিচার শুরুর জন্য সরকারের অনুমোদন আটকে থাকার ব্যাপারে তিনি শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন। শীর্ষ তিন নেতার বাইরে এই আইনে আর কারও বিচার আটকে আছে কি না, সে ব্যাপারেও তিনি খোঁজখবর করবেন।
যোগাযোগ করা হলে গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। পরে গতকাল সোমবার আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।
জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান ও আনসারুল্লাহর প্রধান জসিম উদ্দিন রাহমানী কারাগারে আছেন। আর হিযবুত তাহ্‌রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ বর্তমানে জামিনে মুক্ত।