add

Sunday, July 17, 2016

Study Class 9/10


Study of Class-9/10



বহু নির্বাচনী প্রশ্ন

মান : ৪০



    কোনটি পারিভাষিক শব্দ?

     ক. সচিব     খ. সেক্রেটারি

     গ. খ্রিস্টাব্দ   ঘ. ইউনিভার্সিটি

    ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন

     ক. ডক্টর উইলিয়াম কেরি

     খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

     গ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

     ঘ. ডক্টর সি এন বি হ্যালহেড

    ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়?

     ক. আদিতে   খ. মধ্যে

     গ. অন্তে     ঘ. আদি ও অন্তে

    উষ্ণশব্দের বানানে যুক্ত ব্যঞ্জন দুটি কী?

     ক. ষ+ঞ    খ. ষ+ন

     গ. ষ+ণ     ঘ. ঞ+ষ

    দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ কোনটি?

     ক. কবাট> কপাট

     খ. ফাল্গুন> ফাগুন

     গ. সকাল> সক্কাল

     ঘ. বড়দাদা> বড়দা

    ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে হয়এর উদাহরণ কোনটি?

     ক. ঊষর     খ. অভিলাষ

     গ. বিষম     ঘ. ভাষণ

    বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি?

     ক. সম+কৃত = সংস্কৃত

     খ. গো+পদ = গোষ্পদ

     গ. এক+দশ = একাদশ

     ঘ. বৃহ+পতি = বৃহস্পতি

    শব্দের শেষের অকলিঙ্গ পরিবর্তনে ইকাহয়এর ব্যতিক্রম কোনটি?

     ক. গণক     খ. সাধক

     গ. গায়ক    ঘ. নায়ক

    সামান্য বোঝাতে দ্বিরুক্তি কোনটি?

     ক. ধামা ধামা খ. কবি কবি

     গ. দিন দিন   ঘ. রাশি রাশি

১০   চৌঠাশব্দটি কোন ভাষার নিয়মে হয়েছে?

     ক. বাংলা    খ. আসামি

     গ. হিন্দি     ঘ. উর্দু

১১   জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়

     ক. দাম ও পাল    

     খ. আবলি ও যূথ

     গ. মালা ও রাশি   

     ঘ. পাল ও যূথ

১২   নির্দেশক সর্বনামের পরে টা, টিযুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়উদাহরণ

     ক. ওটি যেন কার তৈরি

     খ. ন্যাকামিটা রাখ

     গ. গোটা দুই কমলালেবু আছে

     ঘ. দশটি বছর

১৩   নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস কোনটি?

     ক. ত্রিকাল    খ. আশীবিষ

     গ. মেনীমুখো ঘ. নরপশু

১৪   বিকৃত অর্থে অপউপসর্গের ব্যবহার কোনটি?

     ক. অপহরণ 

     খ. অপসংস্কৃতি

     গ. অপমৃত্যু 

     ঘ. অপনোদন

১৫   লটক্ধাতু কোন অর্থে ব্যবহার করা হয়?

     ক. আকর্ষণ 

     খ. ছিন্ন হওয়া

     গ. নষ্ট হওয়া

     ঘ. ঝোলানো

১৬   উেসর দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক. দুই      খ. তিন

     গ. চার      ঘ. পাঁচ

১৭   নবীনশব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

     ক. নব+নীন   খ. নব+ঈন

     গ. নবী+ন    ঘ. নবী+ঈন

১৮   চিকামারাকী ধরনের শব্দ?

     ক. পরিশব্দ 

     খ. মৌলিক

     গ. যৌগিক শব্দ    

     ঘ. রূঢ়ি শব্দ

১৯   কোনটি ভাববাচক বিশেষ্য?

     ক. শয়ন     খ. যৌবন

     গ. লবণ     ঘ. তিক্ততা

২০   অনন্বয়ী অব্যয়ের উদাহরণ কোনটি?

     ক. হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা

     খ. না, আমি যাব না

     গ. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন

     ঘ. আবার যেতে হবে

২১   কোন বাক্যটি সাপেক্ষভাব প্রকাশ করছে?

     ক. আমাকে বইটি দাও

     খ. যদি সে যেত, আমি আসতাম

     গ. তোমার ইচ্ছা পূর্ণ হোক

     ঘ. রেবা ভালো গান করে

২২   তিনি গতকাল ঢাকা যাননি’—ক্রিয়াটি কোন কালের?

     ক. পুরাঘটিত বর্তমান

     খ. সাধারণ বর্তমান

     গ. পুরাঘটিত অতীত

     ঘ. ঐতিহাসিক বর্তমান

২৩   কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া বসেছে?

     ক. আমরা পরীক্ষা দিয়ে এসেছি

     খ. এখন ভাবতে থাক

     গ. কষ্টিপাথরে সোনা কষে নাও

     ঘ. আমাকে কাজটি করতে দাও

২৪   সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি?

     ক. -ঊন     খ. -ও

     গ. -ন      ঘ. শূন্য

২৫   চাল্কোন আদিগণের অন্তর্ভুক্ত?

     ক. কাট্      খ. গাহ্

     গ. লাফা     ঘ. খা

২৬   ভাববাচ্যের কর্তার উদাহরণ কোনটি?

     ক. বাঁশি বাজে

     খ. আমার যাওয়া হবে না

     গ. পুলিশ চোর ধরেছে

     ঘ. পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে

২৭   অনুসর্গ সাধারণত কোথায় বসে?

     ক. শব্দের পূর্বে    

     খ. শব্দের মধ্যে

     গ. শব্দের পরে    

     ঘ. বাক্যের শেষে

২৮   আশ্রিত খণ্ডবাক্য কয় প্রকার?

     ক. দুই      খ. তিন

     গ. চার      ঘ. পাঁচ

২৯   এক সেকেন্ড থামতে হয় কোন যতি চিহ্নে?

     ক. হাইফেন   খ. ড্যাস

     গ. কমা     ঘ. লোপ

৩০   শিক্ষক বললেন, ‘চুপ কর’—এর পরোক্ষ উক্তি কোনটি?

     ক. শিক্ষক চুপ করতে বললেন

     খ. শিক্ষক বললেন যে চুপ কর

     গ. শিক্ষক চুপ করার আদেশ দিলেন

     ঘ. শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন

৩১   পত্রের সাধারণত কয়টি অংশ

     ক. ৪টি     খ. ৫টি

     গ. ৬টি      ঘ. ৭টি

৩২   পত্র লেখার গুরুত্ব কমে যাওয়ার কারণ

     ক. ফ্যাক্স  

     খ. ইন্টারনেট

     গ. মোবাইল ফোন  

     ঘ. টেলিফোন

৩৩   কোন পত্রের খরচ প্রাপককে বহন করতে হয়?

     ক. রেজিস্ট্রি   খ. বুকপোস্ট

     গ. জিইপি    ঘ. বেয়ারিং

৩৪   প্রাপকের এলাকা সহজে চেনার উপায় কী?

     ক. পোস্টাল কোড

     খ. জেলার নাম

     গ. রঙিন খাম

     ঘ. জিপিও

৩৫   পত্রের ভাষা কেমন হওয়া প্রয়োজন?

     ক. সাহিত্যের ভাষা

     খ. চলিত ভাষা

     গ. সাধু ভাষা

     ঘ. সহজ, সরল ও বিষয়ভিত্তিক

৩৬   পর্বত’—এর সমার্থক শব্দ কোনটি?

     ক. অবনী    খ. অদ্রি

     গ. নভঃ     ঘ. চিকুর

৩৭   ডুমুরের ফুলবাগধারার অর্থের সঙ্গে কিসের মিল আছে?

     ক. ব্যাঙের আধুলি

     খ. অমাবস্যার চাঁদ

     গ. ব্যাঙের সর্দি

     ঘ. আকাশ কুসুম

৩৮   যে ভবিষ্য না ভেবেই কাজ করে’—এক কথায় কী হবে?

     ক. অবিমৃশ্যকারী

     খ. অবিমৃষ্যকারী

     গ. আবিমৃশ্যকারী

     ঘ. আবিমৃষ্যকারী

৩৯   নিচের কোন বাক্যটি পদ সংস্থাপনার ক্রম অনুসারে হয়েছে?

     ক. লহ নমস্কার, সুন্দর আমার

     খ. আমি শাহনামা পড়েছি

     গ. জানি, তোমার মুরোদ কতটুকু

     ঘ. লোকটি ছিল অত্যন্ত চতুর

৪০স্থাবর’-এর বিপরীত শব্দ কোনটি?

     ক. অস্থাবর   খ. জঙ্গম

     গ. স্থবির     ঘ. স্থির